শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান

নবম স্থানে উঠল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠল বাংলাদেশ। গত শনিবার কলম্বোতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৬ রানে জিতে এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে নবম স্থানে উঠল টাইগাররা।

বাজে পারফরমেন্সের কারণে গত মে মাসে ১৮ বছর পর ওয়ানডে র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে যায় বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে উঠে বাংলাদেশ।

বাংলাদেশের উন্নতিতে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ৭৭ রেটিং পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ব্যবধান মাত্র ১।

শ্রীলংকার কাছে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হারলে ১ রেটিং কমবে বাংলাদেশের। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হবে টাইগারদের। তারপরও রেটিংয়ে ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকার সুবাদে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।

তবে শ্রীলংকার বিপক্ষে শেষ ম্যাচ জিতলে ২ রেটিং পাবে বাংলাদেশ। তখন ৮০ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে বাংলাদেশ।

বর্তমানে ১০২ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতলে ১০৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানেই থাকবে শ্রীলংকা। হেরে গেলে ২ রেটিং হারাবে লংকানরা। কিন্তু তাদের অবস্থানের কোন পরিবর্তন হবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD