বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নবীগঞ্জে ২টি খেলনা পিস্তলসহ ভুয়া ডিবি গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমীর হামজা (২১) নামের এক ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (১৭ জুলাই) রাতে শহরের খালিক মঞ্জিলস্থ এক ব্যায়ামাগার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমীর হামজা সুনামগঞ্জের দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে। পুলিশ তার শয়ন কক্ষ থেকে একাধিক আইডি কার্ড, ২টি খেলনার পিস্তলসহ পুলিশের পোশাক উদ্ধার করে।

সূত্রে জানা যায়, আমীর হামজা প্রায় দেড় মাস ধরে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে লজিং থাকতেন। তিনি বিভিন্ন স্থানে নিজেকে ডিবি, কখনও সিআইডি পুলিশ পরিচয় দিয়ে বেড়াতেন। লোকমুখে এমন অভিযোগ পেয়ে পুলিশ তার ওপর নজরধারী শুরু করে এবং বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে। ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার সন্ধ্যায় শহরের খালিক মঞ্জিলের ব্যায়ামাগারে ব্যায়াম করার তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার স্বীকারোক্তিমূলক তথ্য থেকে লজিং-বাড়ি থেকে পুলিশের টুপি, বেল্ট, প্যান্ট, জুতা, ৩টি ভুয়া পুলিশের আইডি কার্ড এবং ২টি খেলনার পিস্তল উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একটি আইডি কার্ডের তার নিজের ছবি এবং অপর দুটিতে তার সহযোগীদের ছবি ছিল।

এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ জানান, আমীর হামজা নিজেকে ভুয়া ডিবি, আবার কখনও সিআইডি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন। পরে পুলিশের সোর্স এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তর করা হয়। তার প্রতারণার সাধারণ মানুষের ক্ষতি হতে পারতো। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD