সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় শিশুদের ঘুড়ি ওড়ানো নিয়ে ইসরাইলের হুমকি সামরিক শক্তিতে তুরস্ক এত শক্তিশালী হলো কীভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি, বেতন ১,৪৯,০০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক পদে কর্মকর্তা নেওয়া হবে।

পদের নাম: নির্বাহী পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৫ বছর জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬০ বছর
বেতন: মাসিক বেতন ১,৪৯,০০০ টাকা

আবেদন যেভাবে
জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত ডাকযোগে বা কুরিয়ারে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি, বেতন ১,৪৯,০০০
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল–৪), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ৫ মে ২০২২।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD