বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় সাংবাদিক শাহিনের মরহুম বড় ভাইয়ের কুলখানী অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথি সেজে তার নিকটত্নীয় জুয়েল মিয়া নামের এক ব্যক্তির মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩টার সময় সাংবাদিক শাহিনের উপজেলার কাটা প্রতাপ পুরান বাড়িতে অনুষ্ঠিত কূলখানীস্থল থেকে চুরির এ ঘটনাটি ঘটে। জুয়েল মিয়া সুন্দরগজ্ঞ উপজেলার মজুমদার হাটের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
তিনি জানান, আমার মরহুম খালাতো ভাইয়ের কুলখানী অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য যাই । এ সময় আমার ব্যবহূত ১২৫ সিসি ডিসকভার কালো রংয়ের মোটর সাইকেল খানা বাহির আঙ্গিনায় হ্যান্ডেল লক করে রেখে ভিতর আঙ্গনিায় খাইতে যাই।
এরইধ্যে সুযোগ সন্ধানী চোর চক্র অনুষ্ঠানে সবার ব্যস্ততার সুযোগে উপস্থিত শতশত নারী পুরুষের চোখে ফাঁকি দিয়ে মুহুর্তের মধ্যে মোটর সাইকেল খানা চুরি করে নিয়ে সটকে পড়ে।
ঘটনাটি তাৎক্ষনিক ভাবে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়ান্দা সংস্থার (ডিবি) ওসি কে অবগত করা হয়। তারা ঘটনাটি জানার পর তিনি বলেন, চুরি যাওয়া মোটর সাইকেল খানা উদ্ধারের জন্য জোরালো চেষ্টা চালানো হবে।