শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

নাঈম-শাবনাজ দম্পতির দুই কন্যার শোবিজে অভিষেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২

নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। বাংলা সিনেমার এই কিংবদন্তী তারকা জুটিবদ্ধ হয়ে অনেক সিনেমা উপহার দিয়েছেন। শুধু সিনেমায় নয়, একে অপরকে ভালোবেসে ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মূলত সিনেমার কাজের সূত্র ধরেই দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে।

বর্তমানে তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান, মাহাদিয়া নাঈম ও নামিরা নাঈম। এবার নতুন খবর হলো, নাঈম-শাবনাজ আর শুটিংয়ে না ফিরলেও এই জুটির সন্তানদের শোবিজে অভিষেক ঘটলো বিজ্ঞাপনের মাধ্যমে।

সূত্র থেকে জানা যায়, প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করছেন মাহাদিয়া ও নামিরা। ঈদ উপলক্ষ্যে নির্মিত বাটার বিজ্ঞাপনে অভিনয় করেছেন তারা। গেল ১৪ জুন এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে।

এ বিষয়ে সূত্র আরও জানায়, ‘বিজ্ঞাপনটি বানিয়েছে প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ টিম। আসছে ঈদে বিভিন্ন চ্যানেল ও সামাজিকমাধ্যমে প্রচারিত হবে বিজ্ঞাপনচিত্রটি।’

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২ অক্টোবর নাঈম-শাবনাজ অভিনীত প্রথম ছবি ‘চাঁদনী’ মুক্তি পেয়েছিল। সেই ছবিটি সুপারহিট হওয়ায় পরবর্তীতে প্রায় ২০টির মতো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা। তার অভিনীত প্রায় সকল সিনেমাতেই স্ত্রী শাবনাজের সঙ্গে জুটিবদ্ধ ছিলেন। এছাড়া নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD