ডেস্ক রিপোর্ট : থাইল্যান্ড প্রবাসী নাজির আহমেদ সরকারের মা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)। মঙ্গলবার রাত ১০ টায় শেখ রাসেল বক্ষব্যাধি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আজ বুধবার ফজরের নামাজের পর তার নামাজে জানাযা শেষে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। বেশ কিছু দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে নাজির আহমেদ সরকার প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে থাইল্যান্ডে বসবাস করছেন। ছোট ছেলে রোকন বাবু দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন।
নাজির আহমেদ সরকার থাই-কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।