বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নাটোরে পাঁচটি বোমা বিস্ফোরণ, বিএনপি নেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় পাঁচটি শক্তিশালী বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও সেখান থেকে উদ্ধার করা হয়েছে আরও আটটি বোমা।

সোমবার রাত পৌনে ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই নাটোর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরও আটটি বোমা (লাল স্কসটেপে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু) উদ্ধার করেছে। এসময় পুলিশ আব্দুল ওয়াহাব আলী নামে স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদককে আটক করেছে।

আটক আব্দুল ওয়াহাব আলী একই এলাকার মোতালেব হোসেনের ছেলে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাছিম আহম্মেদ বলেন, সোমবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এ খবর পাওয়ার পর পুলিশ দ্রুত সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে রাজ্জাকের নির্মাণাধীন চায়ের দোকান থেকে আটটি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু) উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুল ওয়াহাব মণ্ডল নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। এর আগে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।

এ বিষয় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেছেন, স্থানীয় বিরোধের জের ধরে দিঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব আলীকে ফাঁসানোর অপচেষ্টা করা হচ্ছে।

বিএনপি নেতা আব্দুল ওয়াহাব আলীর মুক্তির দাবি জানিয়েছেন সদস্য সচিব।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD