বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নাটোরে মেয়ের হাতে বাবা খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে মেয়ে মিরা খাতুনের (৩০) লাঠির আঘাতে বাবা আব্দুস সাত্তার (৮০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মিরা খাতুনকে আটক করেছে পুলিশ।

আব্দুস সাত্তার হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরা খাতুন স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হবার পর বাবার বাড়িতে থাকতেন। মিরা খাতুন প্রায়ই সম্পত্তি চেয়ে বাবার সঙ্গে ঝগড়া করতেন। সোমবার বিকেলে নিজ বাড়িতে বাবা ও মেয়ের মধ্যে জমি নিয়ে ঝগড়া হয়। এ সময় জমি লিখে দেবার জন্য মেয়ে বাবা আব্দুস সাত্তারকে চাপ দেন। বাবা রাজি না হলে এক পর্যায়ে লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাবা আব্দুস সাত্তার এবং ঘটনাস্থলেই মারা যান।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, ঘটনাটি খুব দুঃখজনক। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মিরাকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD