শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নাট্যকারদের বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. এজাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ডা. এজাজুল ইসলাম অভিনয়ের পাশাপাশি একজন সুপরিচিত চিকিৎসকও বটে। অনেকে তাকে গরিবের ডাক্তার হিসেবেও ডাকেন। কারণ, তিনি আর্থিকভাবে অসচ্ছল মানুষদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।

তবে সম্প্রতি তার এই মহান পেশায় ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। এখন থেকে তিনি নিয়মিত নাট্যকারদের সংগঠন টেলিভিশন নাট্যকার সংঘের সদস্যদের ফ্রি চিকিৎসা দেবেন।

বিষয়টি নিশ্চিত করে নাট্যকার সংঘের পক্ষ থেকে শুক্রবার (৩১ মার্চ) সভাপতি হারুন রশিদ ও সাধারন সম্পাদক আহসান আলমগীর এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আনন্দের সংবাদ, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, দেশের প্রথিতযশা চিকিৎসক, বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার (টেলিভিশন নাট্যকার সংঘ এর সদস্য) ডাক্তার ইজাজুল ইসলাম এখন থেকে নিয়মিত প্রতি মাসের ১ তারিখ বিকাল ৫টা থেকে টেলিভিশন নাট্যকার সংঘ এর নিকেতন কার্যালয়ের সেমিনার কক্ষে টেলিভিশন নাট্যকার সংঘ এর সম্মানিত সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। সিডিউল অনুযায়ী শনিবার (১ এপ্রিল) বিকাল ৫টায় চিকিৎসা সেবা গ্রহণ করতে আগ্রহী টেলিভিশন নাট্যকার সংঘের সম্মানিত সদস্যগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

প্রসঙ্গত, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। বর্তমানে তার গাজীপুর চোরাস্তা এলাকায় নিজের চেম্বার রয়েছে। সেখানে তিনি নিয়মিত রোগী দেখেন। পরিবার নিয়ে বর্তমানে সুখেই দিন যাচ্ছে তার। এছাড়া নিয়মিত অভিনয়ও করছেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD