শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

নায়ক রাজরাজ্জাক জন্মদিনে শিল্পী সমিতিতে নেই কোনো আয়োজন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। চলচ্চিত্র শিল্পে প্রায় অর্ধশতাব্দী পার করেছেন তিনি। ভক্তদের কাছে হয়ে উঠেন ‘নায়করাজ’। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই কিংবদন্তির জন্মদিন। বিশেষ এই দিনের কথা তার ভক্তরা মনে রাখলেও চলচ্চিত্র শিল্পী সমিতিতে নেই কোনো আয়োজন।

জানা যায়, নায়ক রাজের জন্মদিনকে ঘিরে এফডিসিতে কোনো সমিতিরই বিশেষ কোনো আয়োজন নেই। তবে গণমাধ্যমগুলো নায়ক রাজের এই জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে। বিশেষত বিভিন্ন টিভি চ্যানেলে নায়ক রাজের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন
করে; যা সবসময়ই করে আসে গণমাধ্যমগুলো।

বাবার জন্মদিন প্রসঙ্গে নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘সত্যি বলতে কি দিন যত যাচ্ছে, যে কারো জন্মদিন নিয়ে উচ্ছ্বাসটা কমে যাচ্ছে। একটা সময় আব্বুর জন্মদিনে বড় পার্টি হতো। সেইসময়টা খুব উপভোগ করতাম। কিন্তু এখন তো আসলে বিশেষ দিন বলেই যে এমন নয়,
আব্বুর জন্য সবসময়ই দোয়া করি। আব্বুর কবরের কাছে যাই। আল্লাহর কাছে দোয়া করে শুধু এতোটুকুই বলি- আল্লাহ যেন আমার আব্বুকে বেহেস্ত নসীব করেন। আব্বু কোনোদিন কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে যেন ক্ষমা করে দেন। সকলের কাছে শুধু দোয়া চাই। জন্মদিনে কেউ বিশেষ
আয়োজন করলেন কী করলেন না এসব নিয়ে আমাদের সত্যিই কোনো ভাবনা নেই।’

৫৮ বছর আগে অর্থাৎ ১৯৬৬ সালে ‘১৩নং ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তার। তবে জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নিজের অবস্থান গড়ে নেন। এরপর টানা কয়েক দশক
প্রধান নায়ক হিসেবেই অভিনয় করে গেছেন।

বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত নায়ক রাজ রাজ্জাক ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি।

২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান নায়ক রাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার তিন ছেলের মধ্যে দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। আরেক ছেলে বাপ্পী দেশের বাইরে থিতু হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD