শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

নারায়ণগঞ্জে একদিনে ৫০ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জে মহামারি করোনার ছোবলে একের পর এক ঝরছে প্রাণ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে করে নারায়ণগঞ্জবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক।

এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫০ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ২১৪ জন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ওয়েবসাইটে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের তথ্য দেয়া হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬৪ জন। ১৩ এপ্রিল এই সংখ্যা ছিল ১৪৪। বুধবার তা বেড়ে ২১৪ জনে দাঁড়ায়।

এদিকে, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও মানুষ এখনও সচেতন হচ্ছে না। নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষণা করা হলেও পাড়া-মহল্লায় লোকসমাগম কমছে না। সামাজিক দূরত্ব বজায় রাখছে না কেউ। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও পাড়া-মহল্লায় জমছে আড্ডা। সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

লাইটনিউজ/নাপ্র

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD