শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নারায়ণগঞ্জে পেপার মিলে ভয়াবহ আগুন, ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

রোববার রাত দেড়টার দিকে কাঁচপুরে আল নূর নামে ওই পেপার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নিরাপত্তাকর্মী মোস্তাফিজুর রহমান (৪৫), আসাদুজ্জামান (৪০), তৌহিদুল ইসলাম (৪০) ও ফারুক নিয়া (৪৫)। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্ট্রিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিরাপত্তাকর্মীদের কক্ষ ছিল কারখানার গ্যাস রাইজারের পাশে। গ্যাস রাইজার থেকে হঠাৎ আগুন লেগে নিরাপত্তাকর্মীদের রুমে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সাভির্সকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তাকর্মীরা দগ্ধ হওয়ায় তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD