রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

নারীকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামি দেলোয়ার ৭ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিন মামলায় মূল হোতা দেলোয়ারকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার সকালে দেলোয়ারকে জেলার ৩ নম্বর আমলী আদালতে নেয়া হয়। ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনে দায়ের করা তিন মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দেলোয়ারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারক মাসফিকুল হক।

এরমধ্যে ধর্ষণ মামলায় ৫ দিন, অস্ত্র মামলায় ১ আর বিস্ফোরক মামলায় একদিনের রিমান্ড দেয়া হয়েছে। মামলাগুলো তদন্ত করছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD