বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

নারীদের ধ্বংস করা হচ্ছে বলে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আর কখনও রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।

লিজা বলেন, ‘চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি, তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান (ন্যারেটিভ) তৈরির চেষ্টা করছেন। নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন। এগুলো নেওয়া যায় না।’

তিনি বলেন, আমাদের লড়াই করার কথা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। কিন্তু আজ লড়াই করতে হচ্ছে নিজেদের মানুষের সঙ্গে। নিজের মানুষের সঙ্গে লড়াই করা কখনও সম্ভব না। জুলাই আন্দোলনে অংশগ্রহণে নারীরা সামাজিক মাধ্যমে নিগ্রহের শিকার হলেও চট্টগ্রামের নেতৃত্ব কখনও পাশে ছিল না বলে অভিযোগ করেন লিজা।

এদিকে শনিবার বিকেলে ফেসবুক পোস্টে লিজা লিখেছেন, এই শহরে (চট্টগ্রাম) যদি কোনো নারী রাজনীতির মাঠে আসতে চায়, আমি জানি না, তার ভাগ্যে কী অপেক্ষা করছে? আমি ভয় পাই এই ভেবে, তাকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ নয়, নিজেদের মানুষদের থেকেও হেয়, অপমান বা ষড়যন্ত্রের শিকার হতে পারে। এ অভিজ্ঞতা আমি অজস্রবার অনুভব করেছি।

তিনি আরও লেখেন, নারী যখন সব বাধা, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও অপমান উপেক্ষা করে রাজনীতিতে আসে, তখন দলীয় ভাইয়েরা তাকে হেয় করে, নোংরামি করে। তবে সেখানে আর রাজনীতি করার পরিবেশ থাকে না। এটিই সবচেয়ে বেদনার।

গত ১৬ মে মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে লিজাকে বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসব অভিযোগ চ্যালেঞ্জ করেন লিজা। পরে ২৫ মে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD