শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

না ফেরার দেশে অভিনেতা আজিজুর রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে মারা গেলেন অভিনেতা স ম আজিজুর রহমান।

বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় নামাজে জানাজার পর গ্রামের বাড়ি নাটোরের জিয়ারকোল বাগাতিপাড়ায় তাকে সমাহিত করা হয়।

তথ্যগুলো জানিয়েছেন আজিজুর রহমানের ছেলে আতিক।

নাটকের পাশাপাশি তিনি ছবিতেও অভিনয় করেছেন। এছাড়া টিভি বিজ্ঞাপনেও তার কাজ করার অভিজ্ঞতা ছিল।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও তিনি কাজ করেছেন। এই অভিনেতার মৃতুতে শোকাচ্ছন্ন সহকর্মীরা।

মারা যাওয়ার আগে দীর্ঘদিন তিনি অভিনয়ের বাইরে ছিলেন। এই গুণী অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD