শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউজিল্যান্ডের উড়ন্ত শুরুর পর শরিফুলের জোড়া আঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

সিরিজের শেষ ম্যাচে উড়ন্ত শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫.৪ ওভারে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন দুই ওপেনার ফিন অ্যালান ও রাচিন রবীন্দ্র। এরপর কিউই শিবিরে জোড়া আঘাত হানেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

শরিফুলের শিকার হয়ে সাজঘরে দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ফিন অ্যালান। ১২ বলে ১৭ রান করে ক্যাচ তুলে দেন রবীন্দ্র। আর ২৪ বলে ৪টি চার ও তিন ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলা বোল্ড হন ফিন অ্যালন। ৫৮ রানেই দুই ওপেনারকে হারায় কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার খেলায় ৩-১ ব্যবধানে জিতে স্পিন থেকে হঠাৎ করেই পেসে চলে গেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম চার খেলায় মিরপুরে স্পিন সহায়ক উইকেটে খেলেছে টাইগাররা। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মিরপুরের উইকেট পেস বান্ধব করা হয়েছে। বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট হয়তো পেস উইকেটে খেলিয়ে ক্রিকেটারদের পরখ করে নিতে চাচ্ছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম চার ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, স্পিনার মাহাদী হাসান, পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে। ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলছেন না সাকিব।

এই চারজনের পরিবর্তে একাদশে ঠাঁই পেয়েছেন দুই পেসার তাসকিন ও শরিফুল। সাকিবের বদলিতে সৌম্য সরকার। আর মাহাদীর বদলি শামীম হোসেন।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইলি ইয়াং, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককলিন, জ্যাকব ডাফি, এজাজ পেটেল ও বেন সিয়ার্স।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD