শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিউমার্কেটে সংঘর্ষ : বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম।

মকবুল হোসেন নিউমার্কেট থানার বিএনপির সাবেক সভাপতি। সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, হমলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশের একটি মামলা প্রধান আাসামি মকবুল।

এর আগে নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এরমধ্যে একটি মামলায় মকবুলকে প্রধান আসামি করে আরও ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ ব্যবসায়ী-কর্মচারীকে আসামি করা হয়। এছাড়া একই মামলা ঢাকা কলেজের ৭০০ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- অ্যাডভোকেট মকবুল, আমির হোসেন আলমগীর, মিজান, টিপু, হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাসান জাহাঙ্গীর মিঠু, হারুন হাওলাদার, শাহ আলম শন্টু, শহিদুল ইসলাম শহিদ, জাপানি ফারুক, মিজান বেপারী, আসিফ, রহমত, সুমন, জসিম, বিল্লাল, হারুন, তোহা, মনির, বাচ্চু, জুলহাস, মিঠু, মিন্টু ও বাবুল।

এ ছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা পুলিশের অপর মামলায় অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইতোমধ্যে মারা গেছেন দুইজন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD