রাজধানীর নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খিলক্ষেত নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সবশেষ খবর অনুযায়ী ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।