শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান

নিক-প্রিয়াঙ্কার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

কথায় আছে, বিয়ের পর ভালোবাসা জানালা দিয়ে পালায়। নিক-প্রিয়াঙ্কার বেলায় তা যেন একেবারের উল্টো। বরং দিন দিন ভালোবাসা যেন জ্যামেতিক হারে বাড়ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে সেরকম-ই মনে হয়। সম্প্রতি ফের অন্তরঙ্গ অবস্থায় ধরা দিলেন। সাগরপারে নিকের কোলে ঠোঁটে-ঠোঁট ডুবিয়ে প্রিয়াঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন নিক। ছুটি কাটানোর ভিডিও মনে হচ্ছে। সেখানে দেখা যায়, সমুদ্র সৈকতে নিক। তাকে বলতে শোনা যায়, প্রিয়াঙ্কা ছাড়া তিনি খুব দুঃখী।

ঠিক তখন দেশি গার্ল আচমকা ছুটে এসে নিককে জড়িয়ে ধরেন। এমন পরিস্থিতিতে নিক ও প্রিয়াঙ্কা একে অপরকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। ভিডিওতে কালো বিকিনিতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। নিককেও একই রঙয়ের পোশাকে দেখা গেছে।

মুহূর্তেই ভাইরাল হয়েছে সে ভিডিও। অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে তাদের অন্তরঙ্গ মুহূর্ত। মন্তব্যের ঘরে তা প্রকাশ করেছেন অনেকে। শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তারা।

বলে রাখা ভালো, প্রিয়াঙ্কা ব্যস্ত তার নতুন সিনেমা নিয়ে। ‘এসএসএমবি ২৯’ নামের সে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে আর মআধবনকে। আরও দেখা যাবে মহেশ বাবুকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD