শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘নিজের গায়ে আগুন দেয়া’ দগ্ধ বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মার্চ, ২০২১

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (২৭) নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২০ মার্চ) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, গেল এক বছর ধরে মিলন ইনস্টিটিউটের রিসিপশনে কাজ করতেন। মিলনের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম ইউসুফ। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত পৌনে একটার দিকে মিলন ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে বাথরুম থেকে তাকে দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হুসাইন ইমাম ইমু জানান, মিলন নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD