শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থীতা বাতিল ও নিপুণকে বিজয়ী ঘোষণা করে অপিল বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছিল তা স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে জায়েদ খানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়- সে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ জায়েদ খানের আবেদনের ওপর শুনানির পর রুলসহ এই আদেশ দেন।