শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

নিপুণ একটা বাজে মেয়ে : পীরজাদা হারুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

সবশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে নিপুণ আক্তার ও পীরজাদা শহিদুল হারুনের মধ্যে কম কাদা-ছোড়াছুড়ি হয়নি। তারা একে অন্যের বিরুদ্ধে নানা আপত্তিকর অভিযোগ তুলেছিলেন। বিষয়টি নিয়ে সে সময় বেশ জলঘোলা হয়েছে। তবে সেসব এখন অতীত।

গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিপুণের একটি ছবি পোস্ট করে তাকে ‘বাজে মেয়ে’ বলে উল্লেখ করেছেন পীরজাদা হারুন। প্রশ্ন উঠতে পারে, তবে কি ফের দ্বন্দ্বে জড়ালেন তারা? উত্তর হবে ‘না’। এবার ব্যক্তিগত কোনো ইস্যু নয়, সিনেমার চরিত্র প্রসঙ্গে এমন পোস্ট দিয়েছেন পীরজাদা হারুন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সারাদেশের ৩৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে নিপুন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। এতে একজন যৌনকর্মীর ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন নিপুণ। এই সিনেমার শুটিংয়ের জন্য বেশ কিছুদিন দৌলতদিয়ার যৌনপল্লীতে কাটিয়েছেন এ অভিনেত্রী। সিনেমাটিতে পীরজাদা হারুনও অভিনয় করেছেন। এখানে তিনি বিচারকের ভূমিকায় আছেন। মূলত দুজনের চরিত্রকে কেন্দ্র করেই এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পীরজাদা হারুন লিখেছেন, নিপুণ একটা বাজে মেয়ে। তার স্বভাব-চরিত্রেও প্রবলেম আছে। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বাভাবিক পথ বেছে নেয়। আর এ কারণেই প্রায়শই তাকে বিতর্কিত হতে হয়। একমাত্র আমিই তার ভবিষ্যতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। কারণ, আমি তো বিচারক ছিলাম। আর এই বিচারকগণ বাস্তবতার প্রমাণ, কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু আদেশ দিয়ে থাকেন। আমিও নিপুণের বিষয়ে সবকিছু সঠিক ও ন্যায়সঙ্গতভাবে বিচার-বিশ্লেষণ করেই আমার আদেশ দিয়েছিলাম। এতে কিন্তু বিন্দুমাত্র আমার কোনো স্বার্থ ছিল না। আর তাতে কে কি বলল, সেটা আমি পরোয়া করি না। কারণ, আমিই সঠিক ছিলাম। আর আমি জানি সঠিক সকল সময়ই সত্য এবং সত্য একদিন প্রকাশ পাবেই। সন্দেহের কোনো বেড়াজাল যদিও সত্য প্রকাশকে মাঝে মাঝে বিলম্বিত করে ঠিকই, কিন্তু তা সাময়িক। পরে কিন্তু আসল সত্যি ঠিকই বের হয়ে আসে। তাই আমিও তার মেয়ের বিষয়ে সঠিক আদেশটিই উন্মুক্ত আদালতে দিয়েছিলাম। পরে বাস্তবে কি হয়েছিল তা সিনেমার রঙিন পর্দায় দেখুন।

এদিকে গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিনেমাটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, আমি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছি। দৌলতদিয়ার যৌনপল্লীতে গিয়ে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল।

তিনি যোগ করেন, যৌনকর্মীদের এখন ভোটাধিকার আছে। তাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে। তাদের জন্য বিভিন্ন ডাক্তার নিয়োগ করা হচ্ছে। ‘বীরত্ব’ থেকে আপনারা এ সম্পর্কে অনেক ইনফরমেশন পাবেন। সেজন্যই ‘বীরত্ব’ দেখতে হলে আসতে হবে।

নির্মাতা সাইদুল ইসলাম রানা জানান, ‘বীরত্ব’ একজন সাহসী যুবকের নানান ঘাত-প্রতিঘাতের গল্প। চরিত্র সেটাই, যা ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করে। ‘বীরত্ব’ সম্পূর্ণ ভিন্ন ও মায়ায় জড়ানো গল্প।

প্রসঙ্গত, ‘বীরত্ব’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে উঠে আসা নিশাত নাওয়ার সালওয়া। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও আছেন আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, সাবিহা জামান, হান্নান শেলি, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রণব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়াসহ অনেকেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD