শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিরাপদ পানি নিশ্চিতে ৫২ জেলায় পরীক্ষাগার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

দেশের সব মানুষ যেন নিরাপদ পানি পান করতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় ৬৪ জেলায় স্থাপন করা হচ্ছে পানি পরীক্ষার জন্য ল্যাবরেটরি বা পরীক্ষাগার। ইতিমধ্যে পানির গুণগতমান পরীক্ষার জন্য অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন পরীক্ষাগারের সরঞ্জামাদি আনার কাজ চলছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান।

প্রধান প্রকৌশলী সাইফুর রহমান জানান, আমরা কতোটা নিরাপদ পানি পান করছি তা নিশ্চিত করার জন্যই এ উদ্যোগ। পরীক্ষাগারের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন আমরা ল্যাবরেটরির উপকরণ সংগ্রহ এবং জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করছি। জনবল নিয়োগের বিষয়টিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পানির গুণগতমান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মুন্সী মো. হাচানুজ্জামান জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি আমরা। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতাধীন পানি পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি করা হবে। দেশের ১২ জেলায় আগে থেকে করা ১২টি ল্যাবরেটরি এবং নতুন করে ৫২ জেলায় নির্মাণ করা হয়েছে দেতলা অবকাঠামো।ল্যাবরেটরি উপকরণ সংগ্রহের জন্য দ্রুত সময়ের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে। বাকি থাকবে জনবল নিয়োগ। এ জন্যও আমরা কাজ করছি। কিছু জনবল নিয়োগ দেওয়া হবে পিএসসির মাধ্যমে, বাকিদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

প্রকল্প পরিচালক আরও বলেন, সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল পর্যায়ের জনগণ বিশুদ্ধ পানি পানের নিশ্চয়তা পাবে। সুপেয় নিরাপদ পানি প্রাপ্তি নিশ্চিত হবে। আমরা যে পানিই পান করি না কেনো এর মধ্যে ক্ষতিকর মিনারেল উপাদান কি আছে, কি নেই তা নিশ্চিত করা হবে। বিশেষ করে আমাদের দেশের পানির লেভেলের তারতম্যের কারণে টিউবওয়েলের পানিতে প্রায়েই আর্সেনিক ধরা পড়ে। এমন অনেক জায়গা রয়েছে। যেখানের মানুষ বুঝতেই পারছে না যে তারা শরীরের জন্য ক্ষতিকর উপাদান মিশ্রিত পানি পান করছে। আমরা চাই, দেশের যে কোনো মানুষ তার পানযোগ্য পানি পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরেই পান করুক। আমাদের পরীক্ষাগারে পানির ১৬টি বিশেষ পরীক্ষা করা যাবে।

উল্লেখ্য, প্রকল্পটি জুলাই ২০১৯ থেকে শুরু হয়েছে, যা শেষ হবে আগামী বছরের জুনে। এতে মোট ব্যয় হবে ১৭৮ কোটি ৫৬ লাখ টাকা প্রায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD