সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

নিলামে তোলা প্রিয় ব্যাটটি নিজেই কিনতে চেয়েছিলেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় ব্যাটটা নিলামে তুলেছিলেন সাকিব। ভিত্তি মূল্য ৫ লাখ টাকা হলেও নিলামের মাধ্যমে ২০ লাখ টাকা মূল্যে সেটি কিনে নিয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। ‘অকশন ফর একশন’ ফেসবুক পেজ পরিচালনা করেছে নিলাম প্রক্রিয়া। এই অর্থ যাবে সাকিবের ফাউন্ডেশনে।

অথচ এই ব্যাটের জন্য নিলামে নিজেই অংশ নেওয়ার কথা ভেবেছিলেন সাকিব। বিড (দর হাঁকানো) করতে চেয়েছিলেন। এই ভাবনা থেকেই ব্যাটটির প্রতি সাকিবের আলাদা টান স্পষ্ট হয়ে যায়। অবশ্য এই ভাবনার কারণও খোলাসা করেছেন তিনি।

প্রিয় ব্যাট নিয়ে সাকিব বলেন, খারাপ তো একটু লাগছেই। প্রথমে আমি ভেবেছিলাম দাম কম উঠলে আমি নিজেই বিড করে কিনে নিব। কিংবা কাউকে বলব ভাই আপনিই বিড করেন, আমি পরে আপনার কাছ থেকে কিনে নিব টাকা দিয়ে। অনেকেই বলেছে—কেন এই ব্যাটটাই নিলামে তুললাম।

এদিকে প্রিয় ব্যাট নিলামে তোলার কারণ জানিয়ে সাকিবের বলেন, আমার কাছে ব্যাটের চেয়েও একটা মানুষের জীবন বা একটা মানুষের হাসিখুশি থাকা বেশি মূল্যবান। মানুষের জীবনের চেয়েও মূল্যবান তো কিছু হতে পারে না। আমরা যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারি, এটা এই ব্যাটের চেয়েও বেশি দামি কিছু।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD