বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিষিদ্ধ সময়ে বেপরোয়া মুন্সীগঞ্জের মা ইলিশ শিকারিরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

নিষিদ্ধ সময়ে মুন্সীগঞ্জের পদ্মা ও মেঘনা নদী জুড়ে বেপরোয়া হয়ে উঠেছেন ইলিশ শিকারিরা। জেলার সদর ও লৌহজং উপজেলায় চলছে ইলিশ শিকারের মহোৎসব। প্রশাসনের কোনো বাধাই মানছেন না জেলেরা।

সরকার মা ইলিশ প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করা সত্ত্বেও গত ৩ দিন টানা বৃষ্টির কারণে নৌ-পুলিশের ঢিলেঢালা অভিযানে পড়ে ব্যাপক ভাটা। আর এই সুযোগ কাজে লাগিয়ে জেলেরা অনেকটা নির্বিঘ্নে মা ইলিশ শিকার করছেন।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এপর্যন্ত মাওয়া নৌ-পুলিশের অভিযানে ১২০ জনকে আটক, ৫ মণ ইলিশ জব্দ ও ৮০ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ১০টিরও বেশি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, অসাধু মাছ ব্যবসায়ীরা নদীতে মাছ শিকার করে পাড়ে এসে কেজি প্রতি ২ থেকে ৩শ টাকা বিক্রি করে আবার মাছ শিকারে চলে যান। আর ক্রেতা কেউ বস্তায়, কেউ পলিথিন ব্যাগে, কেউ পাতিলে করে নানান কৌশলে গ্রামের ভেতর দিয়ে নিয়ে আসেন শহরে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, মুন্সীগঞ্জ মোল্লারচর এলাকায় মা ইলিশ বিক্রিতে দেখা গেছে ভিন্ন চিত্র। এলাকাটিতে বসবাসরত বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার জাজিরা বকচর নামক এলাকা থেকে নৌকায় করে প্রতিদিন ইলিশ ক্রয় করে মোল্লারচর এলাকায় এসে বিক্রি করেন। প্রতি কেজি ইলিশের মূল্য ৫শ টাকা। হাতের নাগালে বড় বড় ইলিশ কম মূল্য পাওয়াতে প্রতিদিন সকালে ভিড় জমে যায় এলাকাটিতে।

মুন্সীগঞ্জ জেলা মৎস কর্মকর্তা সূনীল মণ্ডল জানান, মা ইলিশ নিধনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞার সময় মা ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD