সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি করে গত দুই বছরে এক হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার আয় করেছে ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘পার্সিয়ান গাল্ফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গ্রুপ (পিজিপআইজি)।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানা গেছে।

ইরান সরকারের কাছে জমা দেওয়া এক প্রতিবেদনে পিজিপআইজি জানিয়েছে, নিষেধাজ্ঞা ও যুদ্ধকালীন প্রতিকূল পরিস্থিতি সফলভাবে সামলে উঠে প্রতিষ্ঠানটি এখন ‘দ্রুত প্রবৃদ্ধি ও উচ্চ মুনাফার’ যুগে প্রবেশ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কোম্পানিটির নিট মুনাফা পৌঁছেছে ১৮৭ দশমিক ৫ ট্রিলিয়ন তোমানে (প্রায় ৭০ কোটি ডলার)। যা আগের বছরের তুলনায় ৬৭ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে তাদের পণ্য উৎপাদন বেড়েছে ২০ লাখ টন।

নিষেধাজ্ঞা ও অবরোধের মুখে কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে কোম্পানিটি জানায়, চাপিয়ে দেওয়া যুদ্ধ ও নৌঅবরোধের মতো চরম সংকটময় সময়েও তাদের বাণিজ্য ও রপ্তানি কার্যক্রম সার্বক্ষণিক চালু ছিল। অর্জিত এই বিশাল আয় বিদ্যমান ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থনৈতিক বিভাগকে আর্থিক সহায়তার অভিযোগে ২০১৯ সালে পিজিপআইজির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD