শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা, প্রাইভেটকারের চালক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় প্রাইভেটকারের চালক নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বাড়বকুন্ডে এ ঘটনা ঘটে।

নিহত ওই গাড়িচালকের নাম মো. ফোরকান (৪২)। তিনি চট্টগ্রামের বোয়ালখালীর জালাল আহমদের পুত্র।

এ ঘটনায় আহতরা হলেন- শহীদুল্লাহ, জাহানারা বেগম ও আরাফাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আনুমানিক ৭টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার উপজেলার বাড়বকুণ্ড এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কার্তিক সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে প্রাইভেটকারচালক ফোরকান ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গাড়িতে থাকা তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিরা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িচালক মো. ফোরকান নিহত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD