শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নীলের তৃষ্ণার ৬ উইকেটে বিধ্বস্ত লাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার: জাতীয় দলের খেলার অভিজ্ঞতা নেই, স্বীকৃত ক্রিকেটের স্বাদ বলতে কেবল বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দেড় বছর আগে একটি ম্যাচ। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে খুব পরিচিত নাম নন ফারিহা তৃষ্ণা। সেই তিনিই বিধ্বংসী বোলিংয়ে রাঙালেন বাংলাদেশ গেমসের প্রথম দিন। বাংলাদেশ গেমসের মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলাদেশ লাল দলের বিপক্ষে নীল দলের জয় ১০ উইকেটে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার নীল দলের বাঁহাতি পেসার তৃষ্ণা ১০ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৬ উইকেট। ২৮.১ ওভারে লাল দল গুটিয়ে যায় ৬৩ রানেই। রান তাড়ায় নীল দলের জিততে লাগে কেবল ১৫.৫ ওভার।

এবারের বাংলাদেশ গেমস শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। তবে ওই সময় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সঙ্গে বাংলাদেশের মেয়েদের সিরিজ বলে মেয়েদের ক্রিকেট শুরু হলো আগেই। এই আসর দিয়েই কোভিড বিরতির পর খেলায় ফিরল বাংলাদেশের মেয়েরা।

নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ লাল দল ব্যাটিংয়ে নামে টস হেরে। তাদের ভোগান্তির শুরুর ম্যাচের শুরু থেকেই। অভিজ্ঞ শারমিন সুপ্তাকে শূন্য রানে বোল্ড করে দেন জাহানারা আলম। ৭ ওভার পর্যন্ত উইকেট ছিল ওই একটিই, তবে রান আসে মাত্র ৮। এরপর নিগার সুলতানাকে বোল্ড করে দেন তৃষ্ণা।

৫ ওভারের প্রথম স্পেলে ৮ রান দিয়ে তৃষ্ণার উইকেট ছিল ওই ১টিই। দ্বিতীয় স্পেলে ফিরে শুরু হয় তার ধ্বংসযজ্ঞ। জাতীয় দলের দুই ক্রিকেটার ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারকে ফেরান তিনি এক ওভারেই। পরে টানা দুই বলে সুরাইয়া আজমিন ও লাবণী আক্তারকে বিদায় করে পূর্ণ করেন ৫ উইকেট।

অভিজ্ঞ জাহানারা আলম নীল দলকে এনে দেন প্রথম ব্রেক থ্রু। অভিজ্ঞ জাহানারা আলম নীল দলকে এনে দেন প্রথম ব্রেক থ্রু। মাঝে ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিককে ফেরান সোবহানা মোস্তারি, নীলের অধিনায়ক সালমা খাতুনের শিকার লতা মণ্ডল।
লাল দলের জিন্নাত অর্থি অনেকক্ষণ আটকে রেখেছিলেন এক প্রান্ত। তাকে ৫১ বলে ২১ রানে থামিয়ে তৃষ্ণা পান ষষ্ঠ শিকারের দেখা।

ছোট্ট রান তাড়ায় মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা নীল দলকে জিতিয়ে দেন অনায়াসেই। ৫৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শামিমা সুলতানা, ৪১ বলে ২৫ মুর্শিদা খাতুন।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ লাল : ২৮.১ ওভারে ৬৩ (শারমিন ০, রুবাইয়া ১০, নিগার ৪, অর্থি ২১, লতা ৮, ফাহিমা ৫, নাহিদা ০, সুরাইয়া ০, লাবণী ০, পূজা ২*, লেকি ৩; জাহানারা ৭-২-১২-১, তৃষ্ণা ১০-১-১৪-৬, সালমা ৪.১-১-১৪-২, সোবহানা ২-০-৮-১, রাবেয়া ৪-১-৪-০, স্বর্ণা ১-০-৬-০)।
বাংলাদেশ নীল : ১৫.৫ ওভারে ৬৪/০ ( মুর্শিদা ২৫*, শামিমা ৩১*; নাহিদা ৫-১-১২-০, পূজা ২-০-১২-০, লতা ৪-০-১৩-০, ফাহিমা ৩-০-১৭-০, লাবণী ১.৫-০-৭-০)।
ফলাফল : বাংলাদেশ সবুজ ১০ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ফারিহা তৃষ্ণা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD