শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নুরের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকে নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা হয়েছে।

আজ রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম আদালত) আয়েশা বেগমের আদালত জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি করেন।

মামলার এজহারে বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উস্কে দেয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক মিথ্যা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রকাশ করে। যেমন- স্বাধীন বাংলাদেশ সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার ‘অবৈধ অনির্বাচিত সরকার’ বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের বারবার কুলাঙ্গার বলা এবং বাংলাদেশ সরকারকে ‘বিদেশী পা চাটা তাবেদার সরকার ‘ বলা।

বাদীপক্ষের আইনজীবী একরাম হোসেন গণমাধ্যমকে জানান, আদালতের বিচার মামলাটি শুনানির জন্য রেখেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD