শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেইমারের সঙ্গে সম্পর্কছেদ করল নাইকি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন আবারও ভেঙে গেছে নেইমারের। প্রথমবারের মতো ফাইনালে উঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এরপর তার পাশ থেকে সরে গেল বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। ২০১১ সালে নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন নেইমার। জানা গেছে নতুন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারার কারণেই দুই পক্ষ আলাদা হয়ে যাচ্ছে।

নেইমারের সঙ্গে নাইকির এই চুক্তি ২০২২ সাল পর্যন্ত ছিল। চুক্তির অংক ছিল ১০ কোটি ৫০ লাখ ডলারের। এই চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য গত কয়েকমাস ধরেই নেইমারের সঙ্গে নাইকির প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যাচ্ছিল। নেইমারের তরফ থেকে টাকার অঙ্ক বাড়ানোর আহ্বান জানানো হলেও নাইকি তাতে সাড়া দেয়নি। এ ব্যাপারে নাইকির মুখপাত্র জস বেনেডেক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘নেইমার এখন থেকে আর নাইকির ক্রীড়া ব্যক্তিত্ব নন।’

নাইকি সরে যাওয়ার পর থেকে শোনা যাচ্ছে, আরেক বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পুমা’র সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন নেইমার। এ ব্যাপারে নাকি আলোচনাও শুরু হয়েছে। তবে পুমা কর্তৃপক্ষ এ ব্যাপার এখন মুখ খুলতে রাজি হয়নি। বার্সেলোনায় থাকতে বিশ্বজোড়া তারকাখ্যাতি পেয়েছিলেন নেইমার। সে কারণেই রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে টেনেছিল পিএসজি। কিন্তু ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর নানা কারণেই নেইমার নিজের ব্র্যান্ডকে ক্ষতিগ্রস্ত করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD