সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেই ভারতের নিয়মিত অধিনায়ক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৮ অক্টোবর) দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে। ভারত খেলতে নেমেছে নিয়মিত অধিনায়ক হারমনপ্রীত কাউরকে ছাড়া। নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। এদিকে বাংলাদেশ নেমেছে এক পরিবর্তন নিয়ে। শামীমা সুলতানার জায়গায় খেলছেন লতা মণ্ডল।

বাংলাদেশ একাদশ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, রিতু মনি, লতা মণ্ডল, ফাহিমা খাতুন রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা ও সানজিদা আক্তার মেঘলা।

ভারত একাদশ

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, মেঘানা, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, কিরণ নভগিরে, পূজা ভাস্কর, দিপ্তী শর্মা, স্নেহ রানা, রেনুকা সিং ও রাজেশ্বরি গায়কোয়াদ।

উজ্জীবিত বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটার মুর্শিদা খাতুন বলছিলেন তারা ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলা হলে শতভাগ উজ্জীবিত হন। পাকিস্তানের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচে ছিলেন না মুর্শিদা।

পরের ম্যাচেই দলে ফিরে ফিফটি করা মুর্শিদা ভারত নিয়ে বলছিলেন এভাবে, ‘ভারত, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেললে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে এনার্জি লেভেল চলে আসে।’

অনেক এগিয়ে ভারত

শতভাগ শক্তিতে উজ্জীবিত হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত ১২ বার খেলেছে ভারতের বিপক্ষে। ১০ বারই হারতে হয়েছে বাংলাদেশকে। দুটি জয় এসেছে গত এশিয়া কাপে— একটি গ্রুপপর্বে, আরেকটি ফাইনালে। এশিয়া কাপে ভারত খেলেছে ৩৯টি ম্যাচ। তাতে হেরেছে মাত্র তিনটি ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে দুটি ছাড়া পাকিস্তানের বিপক্ষে হেরেছে গতকাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD