বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেতাকর্মীদের নিয়ে জজকোর্টের সামনে নুরের অবস্থান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

ছাত্রলীগের হামলা ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে শতাধিক নেতাকর্মী নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টনের গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান, রায়সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সামনে এসে অবস্থান নেন।

এ সময় নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়।

নেতাকর্মীদের না ছাড়া হলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব।
এর আগে গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় হামলা চালায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ এই স্মরণ সভার আয়োজন করে।

এসময় সমাবেশস্থলে থাকা চেয়ার ও মাইক ভাঙচুর করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও। এতে পণ্ড হয়ে যায় ছাত্র অধিকার পরিষদের ডাকা সমাবেশ।

হামলায় ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিতে গিয়ে সেখানেও হামলার শিকার হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD