শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেত্রকোনায় আকস্মিক ঘূর্ণিঝড়, শতাধিক ঘর বিধ্বস্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড় হয়েছে। এতে শতাধিক ঘর ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে।

সোমবার (৩১ মে) বিকেলে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের লস্করপুর, ভরাপাড়া গ্রাম ও নোয়াপাড়া ইউনিয়নের পুড়াবাড়ী গ্রামে ঘূর্ণিঝড় হয়। এতে সড়কে গাছপালা পড়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিকেলে হঠাৎ করে দু’-তিন মিনিটের ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ও শাকসবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। মঙ্গলবার (১ জুন) থেকে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD