শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

মুজিববর্ষ ফুটবল আন্তর্জাতিক সিরিজের প্রীতি ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেলো জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ। খেলার শুরুতেই নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ, বাকী সময়ে সতর্কতার সঙ্গে খেলে লিড ধরে রাখে। অবশ্য বাংলাদেশ কিছু ভালো আক্রমণ করলেও নেপালের স্ট্রাইকাররা ছিলেন নিষ্প্রভ।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশ ১০ম মিনিটে সাদ উদ্দীনের পাস থেকে জীবনের গোলে এগিয়ে যায়। এরপর ম্যাচের ১৪ মিনিটে আক্রমণে ওঠা নেপাল টানা দুই কর্ণার পায়। কিন্তু ভয় জাগাতে পারেনি বাংলাদেশি ডিফেন্সে। ১৭ মিনিটে নেপালের অনন্ত বিস্টা ফাঁকায় বল পেয়ে শট করলেও গোলমুখে রাখতে ব্যর্থ হোন।

২৩ মিনিটে বিশ্বনাথের থ্রো থেকে ভালো সুযোগ পায় বাংলাদেশ। তবে ডি বক্সে থাকা তপু বর্মণের হেড গোলপোস্টের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর বাংলাদেশি ফুটবলারদের মিস পাসে বল পেলেও রাবি পাসওয়ান গোলমুখে দুর্বল শট করেন। যা ধরতে বেগ পেতে হয়নি বাংলাদেশি গোলরক্ষক জিকোর।

সেখান থেকে পাল্টা আক্রমণে উঠে বাংলাদেশ। বিশ্বনাথও দারুণ এক ক্রস করেন ডি বক্সে। তবে নেপালের ডিফেন্ডাররা ক্লিয়ার করে বল। ডি বক্সের একটু বাইরে বল পায়ে দূরপাল্লার এক অসাধারণ শট নেন মানিক মোল্লা। তবে নেপাল অধিনায়ক ও গোলরক্ষক কিরণ অসাধারণ সেই জোরালো শট কর্ণারের বিনিময়ে ঠেকিয়ে দেন।

এদিকে ৩২ মিনিটে সহজ একটি সুযোগ মিস করেন প্রথমার্ধের একমাত্র গোলস্কোরার জীবন। সাদ উদ্দিনের ক্রস ফাঁকায় পেলেও সময় না নিয়ে ভলিতে জালে জড়াতে গিয়ে সহজ সুযোগ মিস করেন ৯ নাম্বার জার্সিধারী এই ফুটবলার।

এরপর কিছুটা ডিফেন্সিভ হয়ে খেলে বাংলাদেশ। নেপাল আক্রমণ করার চেষ্টা চালালেও সেগুলো শক্তশালী ছিলো না। যদিও ৩৯ মিনিটে বাংলাদেশের ডিফেন্সের ব্যর্থতায় সুযোগ পায় এগিয়ে যাওয়ার। কিন্তু সতীর্থের বাড়ানো ক্রস ঠিকমতো শট করতে পারেননি দলের রবি পাসওয়ান। পরে অনন্ত বিস্টা দূর্বল শট করলে ঠেকিয়ে দেন জিকো। বাকি সময় সাধারণ ফুটবল খেলে এগিয়ে থেকে নেপালের বিপক্ষে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জীবনের গোলে এগিয়ে বাংলাদেশ

ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটে আক্রমণে ওঠার চেষ্ঠা করে স্বাগতিকরা। তবে থ্রোয়ের বিনিময়ে বাঁচে নেপাল। ৫ মিনিটে আবার আক্রমণে বাংলাদেশ। তবে সুমন রেজা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হোন। নেপালও চেষ্টা করেছে আক্রমণে যাওয়ার। তবে ছন্দহীন আক্রমণ ব্যর্থ হয় বাংলাদেশি ডিফেন্ডারের কাছে।

ম্যাচের ৯ম মিনিটে বিশ্বনাথ থ্রো থেকে ডি বক্সে বল নিলে বাংলাদেশের আক্রমণ জোরালো হয়ে ওঠে। পরবর্তী এক মিনিট টানা চাপে রেখে গোল আদায় করে নেয় বাংলাদেশ। ম্যাচের ১০ম মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে বল জালে জড়ান জীবন।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দুটি প্রীতি ম্যাচের প্রথমটি। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছে সফরকারী নেপাল।

নেপালের বিপক্ষে অতীত লড়াইয়ে ২৩ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচে জয় বাংলাদেশের। অপরদিকে নেপাল জিতেছে ৭ বার। বাকি ৩ ম্যাচ দেখেছে ড্র এর মুখ। যদিও সর্বশেষ তিন ম্যাচের পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ। তিন ম্যাচে হার দেখেছে বাংলাদেশ। আজ ঘরের মাঠে ফিফার এই প্রীতি ম্যাচে জয়ে অতীত হারের স্মৃতি ভুলতে চায় বাংলাদেশ।

ফিফা এই প্রীতি ম্যাচটি টি-স্পোর্টস ইউটিউবে লাইভ স্ট্রিমিং করছে। এছাড়াও টি-স্পোর্টস এবং বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মানিক হোসেন মোল্লা, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম।

বাংলাদেশ কোচ: জেমি ডে।

নেপাল একাদশ

কিরণ চেমজং (অধিনায়ক), সুমন আরিয়াল, আনান্ত তামাং, আজিত ভন্দারি, বিকাশ খাওয়াস, বিক্রম লামা, তেজ তামাং, আঞ্জান বিস্টা। সুজাল শ্রেষ্টা, রাবি পাসওয়ান, নাওয়াউগ শ্রেষ্ঠা।

নেপাল কোচ: জোহান কালিন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD