শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেপালে চারজাতি ফুটবলে আমন্ত্রিত বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি হবার কথা ২৫ মার্চ। অথচ এখনো কিছুই বলেনি এএফসি। বাংলাদেশ অনড় নির্ধারিত সময়ে ম্যাচটি সিলেটে আয়োজন করতে। অন্যদিকে আফগানিস্তান না আসার সিদ্ধান্তে অটল। গত সপ্তাহেই বিষয়টি ফয়সালা করার কথা ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির। পরে বাফুফেকে মেইলে জানিয়েছিল, কয়েকদিন সময় লাগবে। সে সময় এখনো হয়নি এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটির।
দুই দলের অনড় অবস্থান, এএফসির সিদ্ধান্ত জানাতে কালক্ষেপণ, সবকিছুর যোগফল বলছে ম্যাচটি ২৫ মার্চ হচ্ছে না। না হলে ম্যাচ যে জুনে চলে যাবে এবং সেন্ট্রাল ভেন্যুতে হবে তা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে এএফসি। ২৫ মার্চের পরিবর্তে ৩ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ভেন্যু দোহা। আফগানিস্তানের বিপক্ষে মার্চে ম্যাচ না হলে বাংলাদেশ খেলবে নেপাল আয়োজিত চারজাতি টুর্নামেন্টে। মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের যে ম্যাচ ছিল নেপালের, তা পিছিয়ে চলে গেছে জুনে। যে কারণে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন মার্চের ফিফা উইন্ডোতে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
করোনার মধ্যেই দেশটি বাংলাদেশে এসে দুই ম্যাচের বঙ্গবন্ধু ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলে গেছে। এবার তারা বাংলাদেশকে পেতে চায় নিজেদের মাঠে। ইতিমধ্যে ওই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২১ থেকে ৩০ মার্চ ফিফা উইন্ডো আছে। এই সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করবে নেপাল। কাঠমান্ডু অথবা দেশটির দ্বিতীয় বড় শহর পোখারায় হবে এই টুর্নামেন্ট।
বাংলাদেশ ও নেপাল ছাড়া চারজাতি টুর্নামেন্টের অন্য দুটি দেশের একটি হবে আফ্রিকার, অন্যটি হতে পারে ওসেনিয়া অঞ্চলের। আফ্রিকার লাইবেরিয়া ও ওসেনিয়া অঞ্চলের তাহিতিকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছে নেপাল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD