শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেপাল গেল জাতীয় ফুটবল দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে স্বস্তি-অস্বস্তি, দুরকম সংবাদই পেল বাংলাদেশ দল। কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার একদিনের মধ্যেই উইঙ্গার রাকিব হোসেনের দ্বিতীয় পরীক্ষার ফল এলো নেগেটিভ। তবে যাওয়ার আগে নিয়মমাফিক পরীক্ষায় কোভিড পজিটিভ হলেন ডিফেন্ডার রহমত মিয়া।

এই টুর্নামেন্টে খেলতে গতকাল নেপাল গেল জাতীয় ফুটবল দল। গত মঙ্গলবার রাতে রাকিবের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। গত বুধবার রাতে তার দ্বিতীয় দফার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানান বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল। তবে নেপাল যাওয়ার আগে রুটিন পরীক্ষায় দলের অন্যরা নেগেটিভ হলেও দুঃসংবাদ পেয়েছেন রহমত।

গত রাতে রাকিবের টেস্টের ফল নেগেটিভ এসেছে। সে দলের সঙ্গে নেপালে যাচ্ছে। কিন্তু রহমতের টেস্টের ফল পজিটিভ এসেছে। সে আপাতত দলের সঙ্গে যাচ্ছে না। তবে রহমতকে পাওয়ার আশা এখনই শেষ নয়, বলছেন ম্যানেজার। রহমতকে আইসোলেশনে রাখা হয়েছে। আবারও পরীক্ষা করা হবে তার। তখন রিপোর্ট নেগেটিভ এলে সে আগামী শনিবার নেপালে দলের সঙ্গে যোগ দেবে।
ইয়াসিন খান, তপু বর্মনের মতো অভিজ্ঞ ডিফেন্ডারের অনুপস্থিতিতে এবার আগে থেকেই কিছুটা দুর্বল দলের রক্ষণ। রহমতকে শেষ পর্যন্ত না পেলে ঘাটতি বাড়বে আরও।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৭ মার্চ পরের ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। দল থাকবে কাঠমান্ডুর সোলাতে ক্রাউন প্লাজা হোটেলে। আজ নেপাল আর্মি স্টেডিয়ামে জেমি ডে দল নিয়ে প্রথম অনুশীলন সেশন শুরু করবেন বলে জানিয়েছে বাফুফে। আগামী ২৯ তারিখে হবে প্রতিযোগিতার ফাইনাল। চূড়ান্ত দলে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন নেপালে ডের সঙ্গী হয়েছেন। শেষ মুহূর্তে কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসায় যেতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার রহমত মিয়া।

এদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে কোন ধরনের পরিকল্পনা ছাড়াই নেপালে পাড়ি জমায় বাংলাদেশ ফুটবল দল। নেপালে বসেই সাজাবে রণ পরিকল্পনা। তাই কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই ঢাকা ত্যাগ করে জেমি ডের শিষ্যরা। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম সদস্য সাদ উদ্দিন।

আসলে পরিকল্পনা এখনো করে নাই আমাদের কোচ। নেপালে গিয়ে পরিকল্পনা করা হবে। আমরা দুইটা ম্যাচ খেলবো, একটা কিরগিজস্থান অনূর্ধ্ব ২৩ ও অন্য একটা নেপাল। তাই পরিকল্পনা নিয়ে কোচ আমাদের সঙ্গে নেপাল গিয়ে কথা বলবে। নেপাল-কিরগিজস্থানের বিপক্ষে খেলে নিজেদের সামনের জুনে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিটাও সারিয়ে নিতে চান ভালোভাবে। তিনি বলেন, যেহেতু আমরা তরুণ দল, সবাই তরুণ, তাই প্রত্যাশা থাকবে ভালো কিছু করার যাতে জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভাল করতে পারি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD