বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নেসকোর ১০২ পদে আবেদনে সময় বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। ১৪ আগস্ট পর্যন্ত ছিল আবেদনের শেষ সময়। সেটি বাড়িয়ে এ মাসের শেষ দিন পর্যন্ত করা রহয়েছে।

নেসকো ১০ ক্যাটাগরিতে ১০২টি পদে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের বয়স

প্রার্থীর বয়স চলতি বছরের ১৫ জুলাই তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা (https://career.nesco.gov.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD