বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি জব্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি জব্দ করেছেন আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, শর্টগান, অ্যামুনেশন, সাউন্ড গেনেট, সিসা কার্তুজ, রাবার কার্তুজ।

আজ সোমবার দুপুরে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে ১৮-আনসার ব্যাটালিয়নের পরিচালক রোকসানা বেগম সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি উপ-অধিনায়ক মেজর রিফাত আনোয়ারের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করেন।

এ সময় ১৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক রোকসানা বেগম জানান, গত ৫ আগস্ট চাটখিল ও সোনাইমুড়ি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুষ্ঠিত অস্ত্রগুলো বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার করে। তাদের এ অস্ত্র জব্দের অভিযান চলামান রয়েছে। পাশাপাশি আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন থানা পাহারা, সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজসহ শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD