সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

নোয়াখালীতে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

নোয়াখালীতে নতুন করে আরও ৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭৪০ জন। এর মধ্যে ৪০ জন মারা গেছেন। এমন পরিস্থিতিতে অনেকেই লকডাউন মানছেন না। ফলে লকডাউন সফল করতে কঠোর হচ্ছে প্রশাসন, করছে জেল-জরিমানা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টায় জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গত ২০ ও ২১ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে ২২ জুন রাতে তাদের রিপোর্ট এলে তাতে ৩৩ জনের করোনা পজেটিভ আসে। এ পর্যন্ত দু’টি ল্যাবে মোট ৯৭৬৯ জনের নমুনা পাঠানো হয়। যার মধ্যে ফলাফল এসেছে ৮৫৭০ জনের।

আক্রান্তদের মধ্যে ৩৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। ৯৯৮ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। রাস্তায় চেকপোস্ট বসিয়ে সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় মাইকিং করছে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় লকডাউন না মেনে দোকান খোলা রাখা ও রাস্তায় অবাধে ঘোরাফেরা করার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৯৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অকারণে সড়কে যানবাহন চলাচল করায় ১৮টি গাড়ি আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালীর করোনা আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে সর্বোচ্চ ৫৯১ জন, সদরে ৫৭৫ জন, চাটখিলে ১১০ জন, সোনাইমুড়ীতে ৮৮ জন, কবিরহাটে ১৪৩ জন, কোম্পানীগঞ্জে ৫৫ জন, সেনবাগে ৮৫ জন, হাতিয়ায় ১২ জন ও সুবর্ণচর উপজেলায় ৮১ জন রয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD