নোয়াখালীতে নতুন করে আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী ১১৭৪ জন।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি জানান, গত ৮ ও ৯ জুন নতুন আক্রান্তদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১০ জুন রাতে তাদের রিপোর্টে করোনা পজিটিভ আসে।
তিনি আরও জানান, নোয়াখালীতে মোট করোনা আক্রান্ত রোগী ১১৭৪ জন। মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ২৫৭ জন।
এদিকে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় তৃতীয় দিনের মতো লকডাউন চলছে। জেলা প্রশাসন গত ৯ জুন থেকে আগামী ২৩ জুন পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
লাইটনিউজ