বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে দু’দফায় ২হাজার ৫৫০পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত মো.শহীদুল ইসলাম (২৬) নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জেলা পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ কনস্টেবল। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবা বিক্রির সময় ৪০০ পিস ইয়াবা সহ তাকে নোয়াখালী পৌরসভার জামতলা এলাকা থেকে হাতে নাতে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেখানো মতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়েনের উত্তর নারায়ণপুর গ্রামের ১টি কবরস্থান থেকে রাত সাড়ে ৮টার দিকে আরও ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কক্সবাজার জেলায় কর্মরত পুলিশের কনস্টেবল হিসেবে স্বীকার করেন।

নোয়াখালী পুলিশ পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD