বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে ছোট ফেনী নদীতে তিন যুবক নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার এলাকায় ঘুরতে এসে ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে তিন দর্শনার্থী যুবক।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে ক্লোজারের পশ্চিম অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকরা হলেন- ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ার হোসেন (৩৫), নজরুল ইসলাম স্বপন (৩০), একই গ্রামের বাসিন্দা কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান (২০)।

কোম্পানিগঞ্জ থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, ফেনীর দাগনভুঞা এলাকা থেকে ২৩ জন দর্শনার্থী শনিবার সকালে ঘুরতে আসেন মুছাপুর ক্লোজারে। পরে তাদের মধ্যে সাতজন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ার আসলে তাদের মধ্যে তিনজন কূলে উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের মাইজদি ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা উদ্ধারের চেষ্টা করছে।

নোয়াখালী মাইজদি ফায়ার স্টেশনের ডিউটিম্যান সাইফুর রহমান জানান, মাইজদি ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি তবে ফায়ার সার্ভিসের ডুবরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD