শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নোয়াখালীতে বিচ্ছিন্নভাবে পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

হরতালের সমর্থনে রোববার ভোর থেকে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট কিছু যানবাহন চলাচল করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে। এ ছাড়া সব ধরনের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রোববার সকালে জেলা শহর মাইজদীতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ভোর থেকে জেলার চৌমুহনী বাজার, চৌমুহনী চৌরাস্তা, জমিদারহাট বাজারসহ ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন হরতালের সমর্থকরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো সরিয়ে দেয়। এ ছাড়া একাধিক স্থানে সড়কে টায়ারে আগুন দেন হেফাজতের কর্মীরা। হরতালের সমর্থনে জেলার বিভিন্ন উপজেলা বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছেন হরতাল সমর্থকরা।

তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হরতাল কেন্দ্র করে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে ভোর থেকে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD