বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

নৌ রুটে অপেক্ষায় কয়েক শ গাড়ি, যাত্রীর অতিরিক্ত চাপ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ঈদে ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা গেছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজধানী ঢাকা থেকে বিভিন্ন উপায়ে তিন থেকে ৪ গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আসছেন যাত্রীরা। পরে পাড়ি দিচ্ছেন সাত কিলোমিটারের এই পদ্মানদী। এদিকে ঘাটের উভয়পাড়ে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের বাড়তি চাপ। পারাপারের অপেক্ষায় রয়েছে ছোটবড় কয়েক শ যানবাহন। যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ১৭টি ফেরির মধ্যে ১৩ থেকে ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।

এদিকে ফেরিতে কাঁঠালবাড়ি ঘাটে এসে বিপাকে পড়ছে যাত্রীরা। গণপরিবহন বন্ধ থাকায় কেউ কেউ পায়ে হেঁটে আবার কেউ ছোট যানবাহনে ৩ থেকে ৪ গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুঁটছেন। তবে, মাদারীপুরের ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্ট থাকলেও তা ছিল কার্যত অকার্যকর। ফলে অবাদে যাতায়াত করছে ঘরমুখো মানুষ।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুট ব্যবহার করেন। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩০ হাজার মানুষ যাতায়াত করলেও ঈদে এর সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD