সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

নড়াইলে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে দু’পক্ষের সংঘর্ষে চাচা-ভাইপোসহ ৩জন নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছে। লোহাগড়া উপজেলার গোন্ডব গ্রামে বুধবার (১০ জুন) বেলা ৩টার দিকে এ সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের নড়াইল লোহাগড়ার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৭ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লোহাগড়া উপজেলার গোন্ডব গ্রামের বিপ্লব শেখের পক্ষ ও মিরাজ মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। যার ফলে বিভিন্ন সময় দু’পক্ষে সহিংসতায় বহু রক্তপাতের ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় বুধবার বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্র্র নিয়ে দু’পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিতে না দিতেই উভয়পক্ষে অন্তত ২০জন আহত হয়। গুরুত্বর আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে মিরাজ মোল্যার পক্ষের মোক্তার মোল্যা ও আমিনুর রহমান হাবিব নামে চাচা-ভাইপোকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া রফিকুল মোল্যা নামে মুমূর্ষু আর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য বিকালে খুলনা নেয়ার পথে তিনিও মারা যান। আহত অন্যান্যদের নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৭ জনকে পুলিশ আটক করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD