মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: তথ্য উপদেষ্টা ‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে জাতীয় স্বার্থ যাচাই করবে সরকার’ নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে স্থানীয় সরকার নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কায় জামায়াত ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না: দীনেশ ত্রিবেদী নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধস: মৃত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২ জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ ইইউতে যোগদানের আলোচনা প্রত্যাখ্যান, নিরাপত্তায় নতুন পথ খুঁজছে আইসল্যান্ড রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগে মামলা, আসামি ২৫০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুদি দোকানির বিতর্কিত পোস্ট দেওয়া নিয়ে এক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) সকালে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় এ তথ্য নিশ্চত করেছেন। এর আগে রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে। এ নিয়ে এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করা হয়।

তিনি আরও জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযান চলমান রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD