শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবি: ২৪ জনের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ২৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বোদা বদেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহালয়া পূজা দেখে নৌকায় করে ফিরছিলেন প্রায় ৫০ জনের একটি দল। এ সময় নৌকাটি ওভারলোড হওয়ায় বেলা আড়াইটার দিকে নদীতে ডুবে যায়।

পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই নিহত হন ৮ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধারকাজ শুরু করে। নিহতদের মরদেহ এখনও স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়নি।

তবে দাফনের জন্য নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD