পঞ্চগড়ের বোদা উপজেলার কান্তমনি এলাকায় ডোবার পানিতে পড়ে রেদওয়ান হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলার বোদা উপজেলার সদর ইউনিয়নের কান্তমনি এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত শিশু রেদওয়ান হোসেন ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যারা জানায়, শনিবার দুপুরে শিশু রেদওয়ানকে তার মা বাড়ির উঠানে বসিয়ে দিয়ে পরিবারে কাজ করছিল। এ সময় বাড়ির সবার অগোচরে রেদওয়ান বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়।
এদিকে রেদওয়ানকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে রেদওয়ানকে বাড়ির পাশে ডোবার পানিতে ভাসতে দেখে তার মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডোবার পানিতে থেকে শিশু রেদওয়ানকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ডোবার পানিতে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লাইট নিউজ