শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পটুয়াখালীতে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

পটুয়াখালীতে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী মো. রিপন শরিফকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল।

রোববার (২৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর দুমকি থানাধীন লেবুখালী ২নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। এ সময় আটক আসামির ঘর তল্লাশি করে ২টি ওয়ানশুটারগান ১০ রাউন্ড গুলি ও ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।

হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজি মামলার সন্ত্রাসী রিপন মকবুল শরিফের ছেলে। সন্ত্রাসী মো. রিপন শরিফের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৪টি মামলা রয়েছে। পরবর্তীতে আটক শীর্ষ সন্ত্রাসী মো. রিপন শরিফকে পটুয়াখালী দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD