শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় অ‌্যাম্বুলেন্স: নিহত ২, আহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

মাদারীপুরের শিবচরে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেছে একটি অ‌্যাম্বুলেন্স। এতে অ‌্যাম্বুলেন্সে থাকা রোগীসহ রোগীর এক স্বজন নিহত হয়েছেন। এছাড়া অ‌্যাম্বুলেন্স চালকসহ রোগীর আরও দুই স্বজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সীমানা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল রোগীবাহী অ‌্যাম্বুলেন্সটি। দুপুর ১টার দিকে সীমানা এলাকায় পৌঁছে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ‌্যাম্বুলেন্সটি। মহাসড়কের পাশে উল্টে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত‌্যু হয়।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার বাবুর খানা গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের স্ত্রী খাদিজা বেগম (৫৫)। চিকিৎসার জন‌্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। নিহত অপরজন হলেন- বরিশালের উজিরপুর থানার পূর্ব দামুড়া গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মেহেদী হাসান (১৭)।

স্থানীয়দের সহযোগীতায় শিবচর হাইওয়ে পুলিশ তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাচ্চর রয়েল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যে পথচারীকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তিনি অক্ষত আছেন।

শিবচর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। একই সময় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক‌্যালে পাঠিয়েছে। এছাড়া দুমড়ে মুচড়ে যাওয়া অ‌্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD